মার্কেটপ্লেসের বাইরে ফ্রিল্যান্সিংয়ের কাজ পাওয়ার উপায়ঃ
এখন আসি মার্কেটপ্লেসের বাইরে ফ্রিল্যান্সিংয়ের কাজ পাওয়ার উপায় নিয়ে। এজন্য আপনাকে এনালাইসিস করতে হবে। একটি জরিপে দেখা গেছে সারা দুনিয়ায় অনলাইন জগতে যত কাজ আছে তার কেবনল মাত্র ২১% কাজ ফ্রিল্যান্সিং সাইট অর্থাৎ মার্কেটপ্লেস গুলোতে হয়ে থাকে। তাহলে এখন প্রশ্ন আসাটা স্বাভাবিক যে বাকি ৭৯% কাজ কিভাবে হয়ে থাকে? কোথায় হয়ে থাকে? কারা কাজ গুলো কাকে দিয়ে করিয়ে নেয়? এটাইতো? হ্যা ঠিক তাই যদি চিন্তা করে থাকেন তাহলে বিষয় টা আপনার জন্য সহজ হয়ে গেলো।
মার্কেটপ্লেস এর বাইরে আয় করার জন্য কি কি পদ্ধতি অবলম্বন করতে হবে?
আমি মনে করি নিচের পদ্ধতি গুলো যদি কেউ সঠিক প্রয়োগ করতে পারে তাহলে মার্কেটপ্লেসের বাহিরে কাজ করতে পারবেন । মার্কেটপ্লেস এর বাইরে আয় করার জন্য নিচের পদ্ধতি গুলো অবলম্বন করুনঃ
- Facebook Group, Facebook Page
- Google Job Alert; Online Job Portal
- Personal Branding
- Blogging, Content Writing
ফেসবুক গ্রুপ, ফেসবুক পেইজঃ
আপনি যেহেতু অনলাইন দুনিয়ায় নিজেকে প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন সেহেতু আমি মনে করি আপনি অবশ্যই ফেসবুকে নিয়মিত এক্টিভ থাকেন এবং এক্টিভ থাকাটা খুবই জরুরি। এক্টিভ থাকার পাশাপাশি আপনার স্কিল অনুযায়ী ফেসবুকের সার্চ বক্সে সার্চ করুন। মনে করেন আপনি SEO এর কাজ শিখেছেন, তাহলে ফেসবুক সার্চ বক্সে 'SEO' লিখে সার্চ করুন, বাংলায়ও লিখে সার্চ করতে পারেন 'এসইও'। দেখবেন অনেক ফেসবুক পেইজ, গ্রুপ ভিডিও, পোস্ট আসছে। যে সব গ্রুপে মেম্বার বেশি সে সব গ্রুপে এড হোন, যেসব পেইজে লাইক বেশি সেই সব পেইজে লাইক দিয়ে রাখুন। এতে কি লাভ হবে? গ্রুপে পেইজে অনেকেই জব পোস্ট করে থাকেন। সেখানে আপনি সরাসরি ম্যাসেজ বা, কমেন্ট এর মাধ্যমে কাজের জন্য এপ্লাই করতে পারবেন।
গুগল জব এলার্ট এবং অনলাইন জব পোর্টালঃ
বর্তমানে গুগল আপনাকে কাজ পাওয়ার ব্যাপর টা অনেক সহজ করে দিয়েছে। আপনি যদি আপনার জিমেইল একাউন্ট এ Google Job Alert এ গিয়ে নোটিফিকেশন বেল আইকন টি অন করে রাখুন।
তাহলে আপনার মেইলে দৈনিক, সাপ্তাহিক, মাসিক আকারে আপনার আশেপাশে লোকেশন যত জব পোস্ট হবে তার সার্কুলার গুলো পেয়ে যাবেন। সেখান থেকে আপনি আপনার স্কিল অনুযায়ী কাজের জন্য এপ্লাই করতে পারবেন।
এছাড়াও অনলাইন জব পোর্টাল গুলো যেমন, LinkedIn, Hubstaff Talent, Indeed, Glassdoor এ প্রচুর ক্লাইন পাওয়া যায়। আপনি যদি আপনার প্রোফাইল ভাল করে অপ্টিমাইজ করতে পারেন বায়ার বা, ক্লায়েন্ট আপনাকে নিজ থেকেই যোগাযোগ করবে কাজ করিয়ে নেয়ার জন্য। আপনার স্কিল অনুযায়ী প্রোফাইল সাজিয়ে রাখুন, আপনার স্কিল-রিলেটেড টপিক নিয়মিত শেয়ার করুন, দেখবেন কাজের অফার পাবেন।
পার্সোনাল ব্রান্ডিংঃ
মার্কেটপ্লেস এর বাইরে ইনকাম করার করার উপায় হিসেবে বলিষ্ঠ ভুমিকা পালন করে Personal Branding বা, Self Branding. অনলাইনে আপনার একটি প্রফেশনাল ব্রান্ড তৈরি করুন। সেটা কিভাবে করবেন? Personal Branding করতে কত টাকা খরচ হবে? নাহ! আপনি ফ্রিতেই করতে পারবেন পারস্যোনাল ব্রান্ডিং। সার্চ ইঞ্জিন কে জানিয়ে দিন, সার্চ ইঞ্জিন এর সাথে পরিচয় করিয়ে দিন আপনার নিজেকে এবং আপনার স্কিল কে। কিন্তু সেটা কিভাবে সম্ভব?
পারস্যোনাল প্রোফাইল খোলার পাশাপাশি আপনার সংক্ষিপ্ত Bio যুক্ত করে রাখুন Medium, About Me, Branding Yourself এ। শেয়ার করুন আপনার স্কিল, আপনার ইতোপূর্বে করা কাজ গুলো। যখন আপনার কাজের ছবি, প্রোফাইল পিকচার, ভিডিও, টেক্সট আপলোড করবেন চেষ্টা করবেন কিছু দরকারী কিওয়ার্ড যুক্ত করে নিতে যাতে যেই কিওয়ার্ড দিয়ে খুঁজলে আপনার ক্লায়েন্ট আপনাকে খুঁজে পায়; আপনাকে হায়ার করার জন্য সুবিধা হয়।
post section Don't remove this section, otherwise theme will crash.
Rate this article
Getting Info...
Post a Comment